ওয়েবসাইট কেন দরকার?

অনলাইন বিসনেস শুরু করতে হলে প্রথমেই একটি ওয়েবসাইট দরকার। যাতে করে আপনার কাস্টমার ব্যাবসায়ের পণ্য অথবা সার্ভিস এর সকল তথ্য জানতে পারে। সেই সাথে ওয়েবসাইটের মাধমে আপনার পণ্য অথবা সার্ভিস কিনতে পারবে। এতে করে আপনার এমপ্লয়ী, শ্রম এবং সময় তিনটাই বেচেঁ যাবে।

ওয়েবসাইট তৈরী করতে কি কি প্রয়োজন?

Domain এবং Hosting, Text এবং Image ইত্যাদি। আপনার বিজনেস এর সকল তথ্য এবং পণ্যের ছবি। যাতে করে আপনার বিজিনেস সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায় এই ছবি এবং লিখার মাধ্যমে।

অনপেজ অপ্টিমাইজেশন

অনপেজ এসইও হলো, ওয়েবসাইটের প্রতিটি পেজকে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, প্যারাগ্রাফ, ছবি, অল্ট-টেক্সট, ইত্যাদি সঠিক ভাবে প্লেসমেন্ট করা, যাতে ওয়েবপেজের কনটেন্ট সার্চ ইঞ্জিন বুজতে পারে, এজন্য অনপেজ অপ্টিমাইজেশন করা হয়। তারপর ওয়েবসাইটের স্পীড ঠিক করা। সবকিছু ঠিক করে সার্চ ইঞ্জিনে সাবমিট করা। তখন সার্চ ইঞ্জিন গুলোতে (গুগল, ইয়াহু, বিং, বাইদু, ইয়ানডেক্স ) ইত্যাদি সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্য গুলো, ইউজার বা ব্যবহারকারী দেখবে, তখনই ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে।

সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশন

আপনার বিজনেস অনুযায়ী সোশ্যাল মিডিয়া গুলোতে একাউন্ট তৈরি করতে হবে, যেমন: ফেইসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, প্রিন্টারেস্ট, গুগল মাই বিসনেস, ইত্যাদি। এসকল ( বিজনেসের নাম, ইউআরএল, তথ্য, ইমেইল, ফোন নাম্বার ) সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোকে সঠিক ভাবে সাজাতে হবে।

পরিশেষে

অনলাইন বিসনেস শুরু করতে হলে, ওপরের কাজ গুলো অবশ্যই করে নিতে হবে, তা-নাহলে আপনার বিসনেস সম্পর্কে কেউ জানতেই পারবেনা।

কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেকোনো সময় বন্ধ করে দিতে পারে বা হতে পারে, যেকোনো কারণে বা কোনো একটি কারণে, তাই আপনার একটি ওয়েবসাইট থাকা দরকার।

আপনার ওয়েবসাইট কোনো সময়ই বন্ধ হবে না। এতে করে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলো নষ্ট হয়ে গেলেও আপনার ইউজার আপনার ওয়েবসাইট সম্পর্কে অবগত, তখন আপনার ওয়েবসাইট হতে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আপনার একটি ওয়েবসাইট আপনার একটি এসেট